স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

ধামরাই সংবাদ বিনোদন শিক্ষা সারাদেশ

স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

এমদাদ হোসেন রনি, ধামরাই (ঢাকা)

“এসো নির্মল ও সবুজ ধামরাই গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে একটি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাই।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে ধামরাইয়ের নবযুগ কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে অতিথিরা কলেজ ক্যাম্পাস চত্বরে বেশ কিছু গাছ রোপণ করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ-শ্যামল ধামরাই গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযুগ কলেজের অধ্যক্ষ মো. নিয়ামুল কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের সেক্রেটারি অব লোকাল অর্গানাইজেশন নেটওয়ার্কিং মো: ইমরান হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। পরিবেশকে বাঁচাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।” এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিজ নিজ উদ্যোগে এবং নিজ দায়িত্বেও অন্তত একটি করে গাছ লাগানোর ও তার পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, নবযুগ কলেজের উপাধ্যক্ষ মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, শিশু বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ূন কবির, স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের অন্যান্য সদস্য, কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

//.
এমদাদ হোসেন রনি
০১৫১৮৯৯৫৪২৯
০৩.০৮.২০২৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *