ধামরাইয়ে ৩০পিচ ইয়াবাসহ যুবককে পুলিশে দিল এলাকাবাসি।

সারাদেশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-ঢাকার ধামরাইয়ে ৩০পিচ ইয়াবাসহ মোঃ আবুল হোসেন (৩৫) নামে এক যুবককে পুলিশে দিল এলাকাবাসি।

সোমবার (৩০মার্চ) বিকেলে ধামরাই উপজেলা সোমবাগ ইউনিয়নের বানেশ্বর এলাকা থেকে ইয়াবা বিক্রিকালে তাকে আটক করেন এলাকাবাসী। গ্রেপ্তারকৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের বানেশ্বর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ই’য়া’বা বিক্রির সময় উপজেলার থেকে তাকে ৩০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন এলাকাবাসী। পরে তাকে ধরে ধামরাই থানায় নিয়ে আসেন এলাকার লোকজন। পরে তার কাছ থেকে ৩০পিচ ইয়াবা পাওয়া গেলে পুলিশ তাকে আটক করেন।

স্থানীয়দের অভিযোগ, আবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার প্রভাবে আশপাশের এলাকায় ইয়াবার বিস্তার ঘটেছে এর আগে আবুল হোসেনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ধামরাইয় উপজেলার তরুণ দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান বলেন, এদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর আগে ইয়াবা খাওয়ার ভিডিও দেখে আবুল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, গতকাল বিকেলে বানেশ্বর এলাকাবাসি এক মাদক কারবারিকে ধরে ধামরাই থানায় নিয়ে আসে। পরে তার কাছ থেকে ৩০পিচ ইয়াবা পাওয়া গেছে। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়মতন্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *