ধামরাইয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়ীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর অনশন।

ধামরাই সংবাদ সারাদেশ

হুমায়ুন রশীদ, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:ঢাকার ধামরাই উপ জেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে অনশনে বসেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তিনি দাবি করছেন, প্রেমিকের সঙ্গে ধর্মীয় রীতিতে বিয়ে হয়েছে এবং তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপ জেলার শ্রীরামপুর গ্রামে প্রেমিক মো.জুয়েলের বাড়িতে গিয়ে অবস্থান নেন সাদিয়া আরফিন (ছদ্মনাম)। অভিযোগ, তাকে ঘরের ভেতরে রেখে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে জুয়েল ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে চলে যান। পরে তিনি বারান্দায় বসে অনশন শুরু করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *